1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

রাজবাড়ীর পাংশায় দোকানঘর ও ক্রয়কৃত পজিশন ফেরতের দাবিতে সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ মিজানুর রহমানঃ

রাজবাড়ীর পাংশায় দখল করে নেওয়া দোকানঘর ও ব্যবসার জায়গা ফেরতের দাবিতে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও স্থানীয় ব্যবসায়ী শামসুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পাংশা পৌর শহরের আলম সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, মাহমুদ প্লাজা ও আলম প্লাজা নির্মাণের আগে তারা দীর্ঘ দিন ধরে ওই স্থানে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের প্রভাব খাটিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী ব্যবসায়ী শামসুল আলম ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বকভাবে তাদের দোকানঘর দখল করে মার্কেট নির্মাণ করেন।

বক্তারা আরও বলেন, দখলকৃত দোকানঘরের কোনো ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এতে দীর্ঘদিনের ব্যবসায়ীরা জীবিকার তাগিদে চরম দুরবস্থায় পড়েছেন।

তারা দখলকৃত দোকানঘর ও তাদের স্থায়ী ক্রয়কৃত পজিশন ফেরত প্রদানের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD