1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার” হুমকি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পঠিত
​সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, "ঠ্যাং কেটে ফেলার" হুমকি ​তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) ও দৈনিক তৃতীয় মাত্রা এর স্টাফ রিপোর্টার সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু (৩২)। শুধু হামলা নয়, ইসমাইল সাংবাদিককে প্রাণনাশের পাশাপাশি "ঠ্যাং কেটে ফেলার" হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০), পিতা লক্ষীচাঁন চৌধুরী। ​সাংবাদিক ইসমাইল হোসেন জানান, সংবাদ সংগ্রহের সময় তিনি জানতে পারেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি রাষ্ট্রীয় খাস জমি। শুধু তাই নয়, এ জমি নিয়ে সরকার বাদী হয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। ​বিষয়টি অভিযুক্তদের কাছে জানতে চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলা চালান।এতে দুই সাংবাদিক আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ​সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, "রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার বিষয়টি জানতে চাওয়াই আমার অপরাধ হলো। তারা আমাকে ঠ্যাং কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।" ​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন,সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" ​এদিকে,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় জমি দখল ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হেনস্থা করার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

​তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) ও দৈনিক তৃতীয় মাত্রা এর স্টাফ রিপোর্টার সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু (৩২)। শুধু হামলা নয়, ইসমাইল সাংবাদিককে প্রাণনাশের পাশাপাশি “ঠ্যাং কেটে ফেলার” হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০), পিতা লক্ষীচাঁন চৌধুরী।
​সাংবাদিক ইসমাইল হোসেন জানান, সংবাদ সংগ্রহের সময় তিনি জানতে পারেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি রাষ্ট্রীয় খাস জমি। শুধু তাই নয়, এ জমি নিয়ে সরকার বাদী হয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন।
​বিষয়টি অভিযুক্তদের কাছে জানতে চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলা চালান।এতে দুই সাংবাদিক আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
​সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার বিষয়টি জানতে চাওয়াই আমার অপরাধ হলো। তারা আমাকে ঠ্যাং কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন,সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​এদিকে,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় জমি দখল ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হেনস্থা করার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD