1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সাভারের বটতলায় মাদক ব্যবসায়ীদের হামলায় একাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ

সাভার উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বটতলা এলাকায়  শুক্রবার গভীর রাতে মাদক ব্যবসায়ীদের একটি দল স্থানীয়দের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এসময় তারা এলাকাবাসীর একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায়। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে ১০-১২ জনের একটি দল মোটরসাইকেলে করে বটতলা এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালায়। তারা জানালার কাচ ভেঙে ফেলে, অনেক বাড়ির গেটের তালা মেরে দেয় এবং ঘরে প্রবেশ করে বাসিন্দাদের ওপর হামলা চালায়। এসময় তারা খারাপ ভাষায় গালাগাল করে এবং ঘরের মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বটতলা এলাকায় একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এলাকাবাসী মাদক বিক্রি ও সেবনের বিরোধিতা করায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা এ হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার রাতে এলাকার কয়েকটি সিসি টিভি ক্যামেরায় হামলা ও ভাঙচুরের দৃশ্য ধারণ হয়েছে।
আক্রমণকারীদের মধ্যে শিপন (মদ ব্যবসায়ী), অন্তর, আকাশ, রেহেছান, জীহাদ, সাব্বির, আলক (ইয়াবা ব্যবসায়ী), মারুফ (ইয়াবা ব্যবসায়ী), মাইবুল (ইয়াবা ব্যবসায়ী) ও সাকিল (মদ ব্যবসায়ী) ছিলেন বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এলাকাবাসীর একজন জানান, “আমরা চাই এলাকাটা মাদকমুক্ত হোক। কিন্তু যারা মাদক বিক্রি করে, তারা আমাদের ওপরই হামলা চালিয়েছে। ঘরে ঢুকে মারধর করেছে, জানালা ভেঙেছে, জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।”
স্থানীয়দের দাবি, ঘটনার পর এখন পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন, যেন মাদক ব্যবসায়ীদের তৎপরতা রোধ করা যায় এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, প্রায় প্রতিটি বাড়িই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারগুলো বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এলাকায় মাদকচক্র আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD