1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

তানোরে ঘাস পোড়ানো বিষ দিয়ে ধান পোড়ানোর অভিযোগ, থানায় মামলা।       

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 

আজিজুর রহমান তানোর প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঘাস পোড়ানো বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক শ্রী জগিন্দর সরদার (৪৮) অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার জমিতে থাকা ধানের চারা, ঘাস পোড়ানো বিষ দিয়ে ধানগুলো পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরনজাই মৌজায়। এ ঘটনায় জগিন্দর সরদার তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ৪৫ বছর আগে তিনি বিবাদী দুরুল হুদার পিতা মৃত তরিকুল ইসলামের কাছ থেকে খাস খতিয়ানভুক্ত একটি জমি ক্রয় করে দখল ভোগ করে আসছেন। এ নিয়ে বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও নিষ্পত্তি হয়, এবং আদালত তার পক্ষে রায় দেন।

অভিযোগে বলা হয়, শনিবার গভীর রাতে জগিন্দর সরদার ও তার ছেলে দূর্জয় মানুষের চলাফেরার শব্দ শুনে জমির দিকে গেলে দেখতে পান, বিবাদীরা যোগসাজশে তার ধানক্ষেতে ঘাস পোড়ানো বিষ দিচ্ছে। চিৎকার শুনে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া ধানক্ষেত দেখতে পান।

এ ঘটনায় সাক্ষী হিসেবে সরনজাই গ্রামের বাসিন্দা মো. এনামুল হক (৪৫) ও মো. রইচ উদ্দিন (৪০) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD