1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

“কয়রায় কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান; একটি বন্দুক উদ্ধার, একজন আটক”

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাতদল ‘ছোটন বাহিনী’র এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সাগর শেখ ওরফে জয় শীল (৪১)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনার কয়রা উপজেলার রায়নদী সংলগ্ন খাশিটানা খালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রার সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।
অভিযান চলাকালে ডাকাতরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ সাগর শেখকে আটক করে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সাগর দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিয়মিতভাবে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলকে সহযোগিতা করতেন।’
আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্র–গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD