1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

যানজট নিরসনে দূরপাল্লার বাস স্থানান্তরে নওদাপাড়া টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়।              

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান নওদাপাড়া বাস টার্মিনাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব এস. এম. তুহিনুর আলম, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো. নূর আলম সিদ্দিকী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম হেলাল এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. রফিকুল ইসলাম পাখিসহ পরিবহন খাতের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মহোদয় গণমাধ্যমকর্মীদের বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়, যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। চেষ্টা করা হচ্ছে যেন নওদাপাড়া টার্মিনালে দুর পাল্লার বাসের যাত্রীগণ উঠানামা করেন। তিনি বলেন, “পরিবহন মালিকদের সুবিধা দিতে আরডিএ বিভিন্ন অবকাঠামোগত কাজ করছে। দূরপাল্লার বাস কাউন্টার শহরের যেকোনো জায়গায় থাকতে পারে তবে যাত্রী উঠানামা করবেন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে। এ নিয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে । নগরীর যানজট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন।

এসময় আরডিএ চেয়ারম্যান মহোদয় জানান, নওদাপাড়া বাস টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব রূপ দিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD