1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুইদিন ব্যাপী রাজশাহী আবৃত্তি পরিষদের আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন মেয়র লিটন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত

দুইদিন ব্যাপী রাজশাহী আবৃত্তি পরিষদের আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন মেয়র লিটন

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তি উপলক্ষে (২৯-৩০) সেপ্টেম্বর দুই দিনব্যাপী আবৃত্তি উৎসবের আনুষ্ঠানিক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আবৃত্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনকালে বক্তব্যে মাননীয় মেয়র বলেন, রাজশাহীতে সাংস্কৃতিক চর্চায় একটি সাংস্কৃতিক বলয় তৈরী করা হবে। যেখানে একই স্থানে নাচ, গানসহ সকল কর্মকান্ড একই স্থানে করা সম্ভব হবে। ক্রীড়া বিকাশে মাঠ সৃজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লোক সঙ্গীত, লোকগীতি সহ সকল রাজশাহীর হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

‘আমাদের আছে অনেক কমলা রঙের রোদ্দুর’ শিরোনামে রাজশাহী আবৃত্তি পরিষদের সভাপতি জয়দীপ ভাদুড়ীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব আরমান পারভেজ মুরাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ, কবি কামরুল বাহার আরিফ। মঙ্গল প্রদীপ জ¦ালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে রাজশাহী আবৃত্তি পরিষদের সদস্য চলচ্চিত্র ব্যক্তি আরমান পারভেজ মুরাদ ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিককে ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এএইচএম কামারুজ্জামান হেনার জন্মশত বর্ষ উপলক্ষে ‘হে মহান নেতা’ শিরোনামে বিন্দু পরিবেশন করে আবৃত্তি পরিষদের সদস্যরা।

রাজশাহী আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মনিরা রহমান মিঠির সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ বিল্টু, সদস্য আশফাক ইবনে ওবায়েদ, সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD