1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধামইরহাটে ধানক্ষেতের ড্রেনে মিলল হারানো যুবকের লাশ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ধানক্ষেতের পানির ড্রেনে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিতাই রবিদাস (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই যুবক উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে। তিনি ওয়ার্ল্ড ভিশনের ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজার পদে চাকরি করতেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সময়ের আলোকে বলেন, ‘নিহত ওই যুবক সোমবার (৬ অক্টোবর ) বাড়ি থেকে বাহিরের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফিরেনি। নিহতের পরিবার আত্মীয়স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হতাশ হলে আজ ভোর সাড়ে পাঁচটায় চকবদল গ্রামের লোকজন ভিকটিমকে রাস্তার ধারে ধানক্ষেতের পানির ড্রেনে উপুর হয়ে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি সড়কের উপরে উঠানোর পর নিহতের চাচা দিলীপ রবি দাস ভাস্তার লাশ সনাক্ত করতে সক্ষম হয়। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। সম্ভবত তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই যুবকের কপালে ও মাথায় কয়েক জায়গায় গুরুতর রক্তাক্ত কাটা জখম ছিল। এবিষয়ে তদন্ত চলছে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD