1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে তালা ভেঙ্গে চুরি

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে নৈশ্য প্রহরী দায়িত্বে থাকার পরেও প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ৫টি আলমারী তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।তবে কি-কি চুরি হয়েছে তার হিসেব এখনও জানা যায়নি।

এ ব্যাপারে সরিষাবাড়ী সাব রেজিষ্ট্রার কর্মকর্তা মো. মহসীন উদ্দিন আহমেদ জানান, তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। অফিসে সি.সি টিভি লাগানো আছে এবং দায়িত্বরত প্রহরী আছেন।তার পরও কিভাবে চোর ভিতরে প্রবেশ করেছেন সেটা খতিয়ে দেখা হবে।তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।তিনি আরো বলেন, চোরেরা অফিসের ভিতরে থাকা পাঁচটি আলমারির তালা ভেঙে ফেলে।কোন নথিপত্র নিয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। 

এঘটনায় সাব-রেজিস্টার অফিসের নৈশ্য প্রহরী আব্দুল ওয়াহাব মুঠোফোনে বলেন,আমি প্যারালাইজড রোগী।কাল রাতে ছিলাম না।এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম।কিভাবে চুরি হয়েছে আমি জানি না।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, সাব রেজিস্টার অফিসে চুরির চেষ্টা এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD