1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ৭ জন আটক নরসিংদীতে

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ, সদর সার্কেলকে আক্রান্ত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

জানা গেছে, গত ৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে অতিরিক্ত পুলিশকে আক্রান্ত করার ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা নং-০৫, তারিখ ০৪/১০/২০২৫, ধারা— আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধন ২০১৯) এর ৪(১) তৎসহ দণ্ডবিধি ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার পরপরই নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। রোববার (৫ অক্টোবর) নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানাঃ
১️/ ফজলুল রশিদ ওরফে আদর (৪০), পিতা মৃত মাহমুদুর রশিদ, গ্রাম পূর্ব ব্রাহ্মন্দী, সদর, নরসিংদী।
২️/শফিকুল ইসলাম সুমন (৪৪), পিতা শামসুল হক খন্দকার, গ্রাম দত্তেরগাঁও ভিটি পাড়া, থানা শিবপুর, জেলা নরসিংদী।
৩️/কুদরত হাসান রবিন (২৩), পিতা বিরাজ খা, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
৪️/ মোঃ রকিব খা (৩০), পিতা মোঃ বিরাজ খান, মাতা পেতনা বেগম, সাং হাজীপুর, ওয়ার্ড ০৩, নরসিংদী।
৫️/মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা মোঃ হুমায়ুন কবির, মাতা নুরজাহান বেগম, সাং ব্রাহ্মন্দী, ওয়ার্ড ০২, নরসিংদী।
৬️/মোঃ তানভীর মিয়া (২২), পিতা মোঃ শওকত মিয়া, মাতা রাবিয়া বেগম, সাং বোয়াকুর, নরসিংদী।
৭️/ শান্ত মিয়া (২৩), পিতা শামসুল আলম, মাতা শিমু আক্তার, সাং বালিয়া (বাজার), থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ; বর্তমানে বসবাস করেন বানিয়াছল, নরসিংদীতে।

নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD