1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কোদালের আঘাতে চাচা শ্বশুর নিহত, অভিযুক্ত ভাতিজি জামাই পলাতক

  • প্রকাশিতঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সংঘর্ষে মোঃ মুকতু মিয়া (৬০) নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুকতু মিয়ার সঙ্গে তার ভাই মফিজ মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে পাশে থাকা মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল মিয়া (৩৫) কোদাল দিয়ে মুকতু মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুকতু মিয়া কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছেলে। অভিযুক্ত সোহেল মিয়া ভরা গ্রামের বাসিন্দা হলেও বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD