1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

চকরিয়ায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

চকরিয়া উপজেলা প্রতিনিধিঃ

চকরিয়া থানাধীন চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তার উপর ৮/৯ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করত: ডাকাতি করার উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলিয়ে বাঁধা সৃষ্টি করে বান্দরবান লামা থানা এলাকার দিক হতে চকরিয়া থানা এলাকার দিকে আগত কয়েকটি গাড়ীকে আটকে ফেলে। তখন চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে কয়েকজনকে মারধর করে মহাসড়কে দুই পাশে গভীর জঙ্গলে পালিয়ে যায়। উপরোক্ত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করিয়া এসআই/নিঃ জাকির হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করিলে চকরিয়া থানার মামলা নং- ৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 399/402 The Penal Code 1860 রুজু করা হয়। ই ০১/১০/২০২৫ ইং তারিখ কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন এর সাবির্ক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ চকরিয়া থানা জনাব তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই/নিঃ সোহরাব সাকিব, এসআই/নিঃ আরকানুল ইসলাম, এএসআই/নিঃ খলিলুর রহমান, এএসআই/নিঃ জুয়েল বড়ুয়া, এএসআই/নিঃ আনোয়ার হোসেন, এএসআই/নিঃ আলাউদ্দিন, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করিয়া চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডসংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২.১০ ঘটিকা হতে বিকাল ১৬.১০ ঘটিকা অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্তুতি মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত আসামী- ১। মোঃ ওমর ফারুক(২৮),পিতা- শহরমুল্লুক, মাতা- মুরশিদা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ জিসান(১৯), পিতা- মোঃ ফয়েজ, মাতা- আমেনা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৩। জসিম উদ্দিন প্রঃ বার্মাইয়া জসিম (২৬), পিতা-জাকের আহমেদ, মাতা-আয়েশা বেগম, সাং-উচিতারবিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম সাং- মুসলিম নগর ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার, ৪। মোঃ আবুল কালাম, পিতা- আবদুল মজিদ, সাং- স্থায়ী বিনামা,০৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভার, বর্তমান- মুসলিম নগর,ফাঁসিয়াখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের’’কে ১।একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, ২। একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, ৩। ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৪। ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীগণ আন্তজেলা ডাকাত দলে সক্রিয় সদস্য। আসামীগণ চকরিয়া থানায় সহ বিভিন্নয় এলাকায় ডাকাতি করে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD