
শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
শরীয়তপুরের সখিপুরে টিটু সরদারের মেয়ে তায়্যেবাহ হক নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। এসময় তায়্যেবাহ’র গলায় কাপরের ফাঁ’স দেখা যায়। যার ফলে প্রাথমিক সুরতহালে বুঝা গেছে তায়েবাকে হত্যা করেই সেপটিক ট্যাংকে লুকানোর চেষ্টা করা হয়েছিল।
এ ঘটনায় ঐদিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তায়্যেবাহ’র আপন চাচি শাহান শাহ সরদারের স্ত্রী স্কুল শিক্ষিকা আয়েশা বেগমসহ তিনজনকে আটক করে সখিপুর থানা পুলিশ।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, এখনও মামলাটি তদন্ত চলছে। তবে জিজ্ঞাসাবাদে অপর দু’জনের সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু আয়েশাকে সন্দেহজনকভাবে নিয়ে আসার পর তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। এই মামলায় আপাতত তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।