1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার।   

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মুকুল (৫০), পিতা মৃত লুৎফর রহমান, সাং-মাদারপুর এবং মোঃ টিটু (২২), পিতা মোঃ আলাউদ্দীন, সাং-তালতলা। তারা দু’জনেই রাজশাহীর গোদাগাড়ী থানার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর ওবায়দুল্লার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করে। র‍্যাব জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD