1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ীর কালুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

ইমদাদুল হক রানা, রাজবাড়ীঃ

রাজবাড়ীর কালুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা ও মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশোসাওরাইল গ্রামে এ সংঘর্ষ ঘটে। এতে মোল্লা গ্রুপের তিনজন আহত হন এবং মন্ডল গ্রুপের তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আহতরা হলেন—মৃত জিয়ারত মোল্লার ছেলে শাহাদাত মোল্লা (৫৫), মৃত কেরামত মোল্লার ছেলে কাসেম মোল্লা (৫৫) ও মৃত জনাব আলী মোল্লার ছেলে নিয়ামুল মোল্লা (৫০)। এর মধ্যে গুরুতর আহত শাহাদাত মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মন্ডল গ্রুপের মানিক মন্ডল, মোহাম্মদ আলী মন্ডল ও সাত্তার মন্ডলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় মানিক মন্ডলের বাড়ি থেকে ২টি গরু, ৩টি ছাগল ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্ডল গ্রুপের জুয়েল রানা ও মোল্লা গ্রুপের হেলাল মন্ডলের মধ্যে অর্থ লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে মাজাইল-সাওরাইল সড়কে মন্ডল গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে শাহাদাত মোল্লাসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এর প্রতিক্রিয়ায় শনিবার সকালে মোল্লা গ্রুপের লোকজন একত্রিত হয়ে মন্ডল গ্রুপের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটকও করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD