1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শারদীয় দুর্গাপূজায় আরএমপি গণবিজ্ঞপ্তি না মানলে আইনি ব্যবস্থা।  

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি নোটিশ প্রদান করেছেন মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফুটানো, সকল প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পূজামন্ডপের আশেপাশে ও প্রতিমা বিসর্জনকালে সকল ধরণের মাদক দ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ সংক্রান্তে গণবিজ্ঞপ্তি দিয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ হতে ০২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পূজা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ), ২৯ এর ১(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামন্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো ধরণের মাদক দ্রব্য হেরোইন, প্যাথেডিন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, দেশী ও বিদেশী মদ এবং (স্প্রিট/এলকোহল) ও নেশাজাতীয় দ্রব্য সেবন এবং পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD