1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

হবিগঞ্জ সীমান্তে ভারতে পাচারকালে ৬ বাংলাদেশি আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদকঃ

হবিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈ*ধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার সন্ধ্যায় কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

আটককৃতরা হলেন শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD