1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, দোষীদের গ্রেফতারের দাবি

  • প্রকাশিতঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার রাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।

ঘটনাটি ঘটেছে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বাইপাস বড় মসজিদ এলাকায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারটির পক্ষ থেকে জানানো হয়, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী স্থানীয় জয়, রফিক, শাকিল, সুজন, সুমন, ইমন, মিল্টন ও আকাশসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তাদের অভিযোগ, হামলাকারীরা ঘর থেকে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও মূল্যবান সামগ্রীসহ জমি বিক্রির জন্য রাখা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় তারা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে দাদা আফসার আলী (৮০) এর পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। ওই বাড়িতেই থাকেন রেজাউল ইসলাম (৪৫), যিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী।

এ ঘটনায় পরিবারটি গভীরভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত হামলাকারীদের গ্রেফতার, লুণ্ঠিত সম্পদ উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, “ঘটনার পরপরই আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। পরিস্থিতি শান্ত রাখতে উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আইনগত প্রতিকার পেতে উভয়পক্ষকে থানায় এসে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD