1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

ঝিনাইগাতীতে বিদেশী মদসহ ৫ মাদককারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল বিদেশী মদসহ ৫মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাতব্যাপী উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে কুখ্যাত মাদক সম্রাট মো. রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিব আল হাসান (১৯), সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার মৃত ডা. আঃ হাই-এর ছেলে শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার দুটি দল পৃথক অভিযান চালায়। অভিযানে প্রথমে মাদক সম্রাট রাশেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ মোট ৫৫ বোতল বিদেশী মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আটক রাশেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে ওসি মো. আল আমিন বলেন,
“জেলা পুলিশ সুপার আমিনুল স্যারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক জিরো টলারেন্স কার্যকর করতে আমরা দিনরাত কাজ করছি। মাদক চক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD