1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

মেহেরপুরে তহবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর বড়বাজার ব্যবসায়ীদের সংগঠন তহবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তহবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এডহক কমিটির আহ্বায়ক মোঃ আহসান হাবিব নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডহক কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ারুল হক কালু। এ সময় এডহক কমিটির সদস্য মোঃ আফতাব আলী, হাফিজুর রহমান ও আঃ সোহান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে শপথ নেন হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলাল হিসেবে মালিথা, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলামিন, সহ-সভাপতি হিসেবে শামীম হাবিব, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে লিটন মিয়া, যুগ্ম সম্পাদক হিসেবে সাহেব আলী, দফতর সম্পাদক হিসেবে ফেরদৌস আলী, অর্থ সম্পাদক হিসেবে আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক হিসেবে আলহামদো শপথ গ্রহণ করেন।
নির্বাহী সদস্য ইউনুস আলী, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ও মোঃ স্বপন শপথবাক্য পাঠ করেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি সমিতির সাবেক দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে নতুন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD