1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সীমানা বিরোধে ব্যবসায়ী হত্যা: করিমগঞ্জে ১৩ জনের যাবজ্জীবন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন।
রায় ঘোষণার সময় ১৩ জন আসামির মধ্যে ৭ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৬ জন এখনও পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সকল আসামি ও নিহত সৈয়দ আলী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।
ঘটনার পটভূমি
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে সৈয়দ আলীর সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ২০১৬ সালের ২৩ মার্চ বিকেলে সৈয়দ আলী নিয়ামতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় আসামিরা।
আহত অবস্থায় সৈয়দ আলীকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তিনি মারা যান।
আইনি প্রক্রিয়া
ঘটনার পাঁচ দিন পর, ২৫ মার্চ নিহতের বড় বোন পারভীন সুলতানা করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শহর আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হলো৷
পিপির বক্তব্য
আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরাও দ্রুত আইনের আওতায় আসবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD