1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ চাঁদপুর বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জায়গা নির্ধারণে চলছে পরিদর্শন সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা: ইউপি সদস্যের বাড়িতে লুটপাট, গুরুতর আহত ১; ঝিনাইদহে অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের ভরসা প্লাবন: বিতরণ করছেন চিকিৎসা ও মানবিক সহায়তা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন ৩৩ সদস্যের কার্যকরী কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন ঢাকা রাজধানীতে মোহাম্মদপুর আবারো কিশোর গ্যাং অত্যাচার উৎপাত দিন দিন জাগান দিচ্ছে ঝিনাইদহে ৯০ দিনে ৯০ জনের আ/ত্মহ/ত্যা বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জসিম মোল্যা (২১), মোঃ জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০) নামের চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জসিম মোল্যা (২১) দক্ষিন ডুমুরিয়া গ্রামের ওসমান মোল্লার ছেলে, মোঃ জুম্মন মোল্যা (৩২) একই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে, লাতিফুর ইসলাম (২৬) একই গ্রামের খশরুল আলম ফকিরের ছেলে ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০) একই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে উভয় থানা নড়াগাতী ও জেলা নড়াইল।সউজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান,
(৩০ মে) নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামস্থ বিকাশ মুখার্জী এর বসত বাড়ীর উঠান হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জসিম মোল্যা (২১), মোঃ জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) ও মোঃ কুটি মিয়া চৌধুরী (৪০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD