1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ, রাজস্ব কর্মকর্তাদের কর্ম বিরতি

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

চারটি মৌলিক দাবিতে সারাদেশের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দরেও কর্মবিরতি পালন করছেন কাস্টমসের কর্মকর্তারা। এতে আজ (রোববার, ২৫ মে) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। বিপাকে পড়েছে বন্দরের আমদানিকারকরা।

আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ‘কাস্টমসের কর্মকর্তাদের কলম বিরতির কারণে সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে ভারত থেকে জিরা, আদাসহ মসলা পণ্যের আমদানি বন্ধ রয়েছে। যার ফলে লোকসানের মুখে ব্যবসায়ীরা। কোরবানির ঈদ উপলক্ষে বাজারে মসলা পণ্যের চাহিদা থাকায় আমদানি করছিলেন ব্যবসায়ীরা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক হিলি শুল্ক স্টেশনের একাধিক রাজস্ব কর্মকর্তা বলেন, ‘সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের কর্মসূচি চলছে। বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD