1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

ইবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য আসন বরাদ্দ করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৯০.৩১ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী প্রমুখ।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি প্রক্টরিয়াল বডি, রোভার স্কাউট ও বিএনসিসি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “জিএসটির আওতায় থাকা আর্টস ও সোশ্যাল সাইন্স ইউনিটের রেজাল্ট হয়ে গেছে। যেহেতু এই ইউনিটে ১০০ ভাগ শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এবং তারা অনেকেই ইতোমধ্যে চান্স পেয়েছে, তাই উপস্থিতির হার কিছুটা কম। তবে তারপরও যে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী এসেছে, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের প্রতি শিক্ষার্থীদের আস্থা ও আগ্রহেরই প্রতিফলন।”

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আওতায় তিনটি বিভাগ রয়েছে—আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এছাড়াও কলা অনুষদের অধীনে রয়েছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টি গুচ্ছভুক্ত হলেও ধর্মতত্ত্ব অনুষদ এখনো স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা পরিচালনা করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD