1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

নেত্রকোনার কেন্দুয়ায় বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন 

 

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

 

গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি এই উৎসবমুখর প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫ সালের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সরকারি এই কর্মসূচি এবার আরও বৃহৎ পরিসরে শুরু হলো।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কেন্দুয়া খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কাওছার আহমেদ, কেন্দুয়া পৌর বিএনপি’র সভাপতি ও ডিলার মো. খোকন আহমেদ। কেন্দুয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাখাব্বির খান বলেন, এ বছর উপজেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৫০ মেট্রিকটন এবং ধানের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫০১ মেট্রিকটন। প্রতি কেজি চাল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ কার্যক্রম।তিনি আরও জানান, সরকার নির্ধারিত এই মূল্য গত বছরের তুলনায় কৃষকদের জন্য বেশি লাভজনক। ফলে ন্যায্য দামে ধান বিক্রি করে তারা যেমন আর্থিকভাবে স্বস্তি পাচ্ছেন কৃষক, তেমনি সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিও শক্তিশালী হচ্ছে।এদিকে মাঠের কৃষকরাও জানান, এবার সরকারের নির্ধারিত মূল্য তাদের উৎপাদন ব্যয়ের তুলনায় সন্তোষজনক। ফলে তারা সময়মতো গুদামে ধান সরবরাহ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD