1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শৈশব অনাবিল

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৫৮ বার পঠিত

শৈশব অনাবিল

বিনয় দেবনাথ:

অধর কদম্ভ কাননে যখন ছোট্ট ছিলাম-
মনে পড়ে সেই দিনগুলোর কথা…..

ঐ কানামাছি খেলা , লুকোচুরি খেলা
হাসিতে আনন্দে ভরে যেত মনপ্রাণ
ছিল আরো ঘুড়ি ওড়ানোর উৎসব মেলা
সারাদিন আনন্দে গেয়ে যেতাম জয়গান।

ঐ মারবেল খেলা , কুচুরিপাতার বল খেলা
নিদারুণ খুশি পেতাম মনের যুগল ছন্দে
তারই মাঝে লেখা পড়ার ছিল না অবহেলা
বন্ধুরা মিলেমিশে স্কুলে যেতাম আনন্দে ।

ঐ দারিয়াবান্দা খেলা, সাঁতার কাটা খেলা
অসীম ভালোবাসায় কাটিয়ে হতাম সিক্ত
সাথীরা সবাই মিলে বেড়াইতাম হাটখোলা
ছিল মনে অনেক আনন্দ নেই কোন তিক্ত।

আজো মনে পড়ে সেই পুরোনো দিনের কথা
নেই ঐ দিনগুলো সেই খেলাগুলো কিলবিল
এ মনে নিদারুণ কষ্ট এ যেন বড়ই প্রাণে ব্যথা
ঐ কানামাছি মারবেল সব শৈশব অনাবিল।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD