1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল।

রাজশাহী পুলিশ লাইন্স স্কুলের মেধাবী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি সম্মাননা প্রদান

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পঠিত

রাজশাহী পুলিশ লাইন্স স্কুলের মেধাবী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি সম্মাননা প্রদান।                            

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :

 

রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪ এর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আরএমপির পুলিশ কমিশনার।  

আজ ২৬ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪” সনের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ কমিশনার কৃতী শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননা তুলে দেন এবং তাঁদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, ক্লাসের পরিবেশ  মনোরম ও মানসম্মত করার কথা বলেন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন করার কথাও বলেন। 

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও তাদের মনোযোগী হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে হবে।

 

এবার মোট ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ০৬ জন এবং এসএসসি পরীক্ষার্থী ১০ জন।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD