1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থীরা। নরসিংদীর পাঁচ আসনেই বিপুল ভোটে বিএনপি প্রার্থীরা বিজয়ী। ৪৭ নওগাঁ -২ আসনে নতুন মুখ ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী। বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান। আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম। রাজশাহী-৩ আসনে প্রথম ভোট দিলেন দাড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ। রাজবাড়ীর দুই আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।    বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড।

সন্ত্রাসবাদ দমন ও সহিংস চরমপন্থা প্রতিরোধে রাজশাহীতে (TOT)  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

সন্ত্রাসবাদ দমন ও সহিংস চরমপন্থা প্রতিরোধে রাজশাহীতে (TOT)  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

আজ ২২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৯ টায় নগরীর হোটেল এক্সে সন্ত্রাসবাদ দমন এবং সহিংস চরমপন্থা প্রতিরোধ ও মোকাবেলায় বাংলাদেশে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা এবং কৌশলকে শক্তিশালী করতে রাজশাহী এবং রংপুর অঞ্চলের পুলিশ কর্মকর্তাদের জন্য তিনদিনব্যাপী (TOT)  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি (অপারেশনস্), এটিইউ, ঢাকা  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

এই উদ্যোগটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (UNODC)। কর্মসূচিটি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: আশরাফুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), এটিইউ, ঢাকা।

এসময় উপস্থিত ছিলেন জনাব শিরিন আক্তার জাহান, পুলিশ সুপার (প্ল্যানিং & রিসার্চ), এটিইউ, ঢাকা, (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ইউনাইটেড নেশনস্‌ অফিস অন ড্রাগস্ অ্যান্ড ক্রাইম (UNODC) এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস এম নাহিয়ান।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে রাজশাহী ও রংপুর অঞ্চলের পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসবাদ দমন ও সহিংস চরমপন্থা প্রতিরোধে আরও দক্ষ ও সচেতন হবেন বলে আশা করা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD