1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ চাঁদপুর বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জায়গা নির্ধারণে চলছে পরিদর্শন সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা: ইউপি সদস্যের বাড়িতে লুটপাট, গুরুতর আহত ১; ঝিনাইদহে অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের ভরসা প্লাবন: বিতরণ করছেন চিকিৎসা ও মানবিক সহায়তা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন ৩৩ সদস্যের কার্যকরী কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন ঢাকা রাজধানীতে মোহাম্মদপুর আবারো কিশোর গ্যাং অত্যাচার উৎপাত দিন দিন জাগান দিচ্ছে ঝিনাইদহে ৯০ দিনে ৯০ জনের আ/ত্মহ/ত্যা বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৯০ বার পঠিত

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এঘটনা ঘটেছে। রেজাউল ওই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে।
রেজাউলের পরিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সথে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক খুটি নাটি বিষয় নিয়ে তঁাদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। এ নিয়ে গ্রামে উভয় পক্ষের পরিবারের মধ্যে সালিস বৈঠকও হয়েছে কিন্তু সুরাহা হয়নি। এ নিয়ে রবিবার বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে সালিশদার এবং উভয় পক্ষের পরিবারের সম্মতিতে রেজাউল সাথী দম্পতির ইতি টেনে তালাক হয়। ঘটনার দিন রাত ৯টার দিকে রেজাউল তার বাড়ির উঠানে খোলা জায়গায় চেয়ারে বসে ২২ লিটার দুধ দিয়ে গোসল করেন। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুধ দিয়ে গোসল করা রেজাউল ইসলাম বলেন, আমার স্ত্রী সাথীকে নিয়ে পারিবারিক ভাবে আমি বড় অশান্তিতে ছিলাম। তালাকের পর এখন শান্তি পাচ্ছি। তাই দুধ দিয়ে গোসল করেছি। এখন আমি পাপ মুক্ত হয়েছি। আমার মত এরকম অশান্তি যেন কারো ভাগ্যে না যোটে। যে কোন ভন্দ্র শান্ত মেয়েকে বিয়ে করে আমি আবার আমার নতুন জীবন গড়তে চাই। আপনারা সবাই দোয়া করবেন। তালাকের বিষয়ে তালাক প্রাপ্ত সাথী বেগম কোন মন্তব্য করতে চাননি।
রেজাউলের চাচাত ভাই সোহাগ হাওলাদার বলেন, ভাইকে পাপ মুক্ত করেছি। এখন পবিত্র ভাবে ঘরে তোলার জন্য দুধ দিয়ে গোসল করিয়েছি।

শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আমিসহ গ্রামের অনেক লোক একাধিকবার সালিস বৈঠকও করেছেন কিন্ত কোন সমাধান হয়নি। তাই রবিবারের বৈঠকে উভয় পরিবারের এবং সালিসদারদের সিদান্ত এবং সম্মতিতে তালাক হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD