1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

রাবি প্রেসক্লাবের সভাপতি মাহিন সম্পাদক মিশন

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পঠিত

রাবি প্রেসক্লাবের সভাপতি মাহিন, সম্পাদক মিশন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিবেদক মারুফ হোসেন মিশনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সহসাধারণ সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম (দৈনিক দিনকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ছালেহ শোয়েব (দৈনিক বণিক বার্তা), দপ্তর সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম (দৈনিক আমার দেশ) ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি পরশ (দৈনিক যায়যায়দিন)।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির খান তরুণ (এডুকেশন টাইমস), ফাহিমা করিম বন্যা (দৈনিক মানবিক বাংলাদেশ) ও মীর তুহিন (দৈনিক ভোরের ডাক)।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের জামিল।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD