1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

রাজবাড়ী গোয়ালন্দের উজানচরে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

রাজবাড়ী গোয়ালন্দের উজানচরে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মৃধাডাঙ্গা ঈদগাহ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলের আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সভাস্থলে জমায়েত হয়। এক পর্যায়ে জনস্রোত সভা প্রাঙ্গন ছাড়িয়ে পুরো এলাকা ছড়িয়ে যায় জনগণ । সভায় গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। সভায় আরো বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জি, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভা সাবেক মেয়র মো. শেখ মো. নিজাম, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছু মন্ডল, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD