
অপরাধের সাথে যুক্ত থাকলে তার আসল পরিচয় সে অপরাধী-জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম সেবা) বলেছেন, “অপরাধীর কোন রাজনীতিক পরিচয় নেই। তার কোনো ধর্ম, বর্ণ বা জাত নেই। অপরাধের সাথে যুক্ত থাকলে তার আসল পরিচয় সে অপরাধী।”
তিনি আরো বলেন, “আপনারা পুলিশকে কখনো শত্রু মনে করবেন না, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।” পুলিশ সুপার শনিবার বিকালে সরিষাবাড়ী উপজেলার ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি জানান,গত ৫ আগস্টের পর থেকে পুলিশ জনগণের সেবায় একটি নতুন ভূমিকায় কাজ করে যাচ্ছে।পুলিশ সুপার সকলকে উদ্দেশ্য করে বলেন, “পুলিশের ভুলত্রুটি গুলো ধরিয়ে দিন,আমরা পরিবর্তন হয়ে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। সুস্থ ও সুন্দর সমাজ গড়তে অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।”
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ মোঃ রফিকুল ইসলাম।সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন,জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম,জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ নাজমুস সাকিব, জেলা জামায়াতের সাধারন সম্পাদক এড.আব্দুল আওয়াল,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান,ভাটারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর খান,সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লি, ভাটারা স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবু হাসান।এসআই বদরুল হাসান,এসআই রায়হান উদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্য এবং ভাটারা ইউনিয়নের বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।