
“মার্চ/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা”:
দিনাজপুর প্রতিনিধি,
১৬ এপ্রিল ২০২৫ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার মার্চ/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ইনচার্জকে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং (মার্চ/২০২৫) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য অর্থ পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন এবং অধঃস্তন কর্মকর্তাবৃন্দ।