1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস্ আটক করা প্রসঙ্গে জামালপুরের সরিষাবাড়ির চর সরিষাবাড়ির অলিপাড়ায় ভয়াবহ আগুন, প্রায় ১২ লাখ টাকার ক্ষতির আশঙ্কা দীঘিনালায় বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে রাস মহোৎসবের প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তে প্রতিমা রাঙাতে ব্যস্ত শিল্পীরা সীতাকুণ্ড পূর্ব শত্রুতার জের ধরে শাহাজান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম হাইমচরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও নজরুল ইসলাম বেতাগীতে মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন লক্ষ্মীপুরে ঘরের ভিতর মিলল ৩৫০ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ টাকা, মোবাইল সহ আটক এক। কালকিনির কৃতি সন্তান ইসরাত জাহান রূপা এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পঠিত

রাজশাহীর চারঘাট থানা পুলিশ কর্তৃক একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার: ৩                                        

রাজশাহী ব্যুরো 

আজ ১৪ এপ্রিল ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর গ্রাম হতে রাত ০২:০৫ টায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা চারঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), ২। মোঃ মামুনুর রশিদ (৩৫) ও ৩। মোঃ হৃদয় (২৪)। মোঃ মেহেদী হাসান মুন্না রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর (মোল্লাপাড়) গ্রামের মোঃ আবুল কালাম আজাদের পুত্র, মোঃ মামুনুর রশিদ একই থানার রায়পুর (মহাজন পাড়া) গ্রামের মোঃ মুনছুর আলীর পুত্র এবং মোঃ হৃদয় একই থানার একই গ্রামের মোঃ জামরুল ইসলামের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক ও ফোর্স-সহ আজ ১৪ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০১:৩০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ফরিদপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট থানাধীন রায়পুর গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল কুদ্দুসের বসত বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিত্বে চারঘাট থানার এসআই(নিরস্ত্র) মো: আব্দুর রাজ্জাক ফোর্স-সহ আজ ১৪ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০১:৪৫ টায় অভিযান পরিচালনা করে। চারঘাট থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০২:০৫ টায় রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযুক্ত মো: মেহেদী হাসান মুন্নার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশে কোমরে গোজা অবস্থায় ০১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও ২ রাউন্ড গুলি-সহ তাদেরকে গ্রেফতার করে। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় অভিযুক্তদের নিকট হতে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD