1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা:

নরসিংদীর রায়পুরায় শ্রীনগরে গাউছে হক দরবার ভাঙ্গাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা মামলা দিয়ে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের বিরুদ্ধে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য ৩ দিনের আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচি দেয় উলামা পরিষদ।

গতকাল দুপুরে রায়পুরা প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত উলামা পরিষদ রায়পুরা উপজেলা শাখা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দরবারটিকে গাঁজা ও অনৈতিক কার্যকলাপের আসর হিসেবে আখ্যায়িত করে মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ মার্চ রাতে গাউছে হক দরবার শরীফটি দুর্বৃত্তরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। সেখানে পতিত আওয়ামীলীগের দোসররা অনৈতিক কাজ করতো। দরবারটির উপরে নৌকার প্রতীক লাগানো ছিলো। ওই দরবার শরীফ ভাঙ্গাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের হয়রানি করা হচ্ছে।

পরে মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষনা করেন মুফতি সাজেদুল্লাহ সায়েম। সেখানে বলা হয় আগামী ৩ দিনের মধ্যে মিথ্যা মামলাটি তুলে নিতে হবে। না হলে এরপরদিন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাধ্যম করে জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানের পর সন্তুষজনক উত্তর না হলে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করা হবে। সবশেষ শুক্রবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি শালিস করা হবে বলে জানানো হয়। 

মানববন্ধনে অংশ নেন, এইচ এম নূরে আলম সিদ্দিকী, সাজেদুল্লাহ সায়েম, হাফেজ কারী মুজিবুর রহমান, মুফতি শাহ জালাল কাসেমী, মাওলানা আবুল হাসান, জবাব ফরিদ উদ্দিন, মাওলানা করির হোসেন, মাওলানা জামাল, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা হেদায়েত উলাহ, মাওলানা আলা উদ্দিন, মাওলানা ইব্রাহিম, জনাব শাহাবুদ্দিন, জনাব হাসেন, মাওলানা নুরুল্লাহ রশিদী, মাওলানা বরকত উল্লাহ রশিদী, মুফতি আল আমিন, মাওলানা যোবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা শরিফ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD