1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

ভালুকায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সম্পন্ন, থাকছে বর্ণাঢ্য আয়োজন ও র‍্যাফেল ড্র

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পঠিত

ভালুকায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সম্পন্ন, থাকছে বর্ণাঢ্য আয়োজন ও র‍্যাফেল ড্র

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার, ১৪ এপ্রিল, নববর্ষ উদযাপন উপলক্ষে ভালুকা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি।

দিনটি শুরু হবে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে, যা শেষ হবে ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণে।

পরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি সহ সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টা ৩০ মিনিটে সভাপতির বক্তব্যের মাধ্যমে মেলার প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

মেলার দ্বিতীয় দিনেও থাকবে উৎসবমুখর পরিবেশ। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আকর্ষণীয় পুরস্কারে ভরপুর র‍্যাফেল ড্র। এতে ১ম পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ, ২য় পুরস্কার একটি এলইডি টিভি এবং ৩য় পুরস্কার একটি স্মার্ট ফোন। মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে এই র‍্যাফেল ড্র-র মাধ্যমে।

পরে সভাপতি দ্বিতীয় দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মেলাটির সমাপ্তির কথা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ নববর্ষের এই আনন্দময় আয়োজনে ভালুকার সর্ব সাধারণের আমন্ত্রণ জানান এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD