1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

নেতানিয়াহুকে দুনিয়ার সবচেয়ে ঘৃনিত ও অত্যাচারী হিসেবে গণ্য করা হয় : জমইয়াতে হিযবুল্লাহ

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার পঠিত

নেতানিয়াহুকে দুনিয়ার সবচেয়ে ঘৃনিত ও অত্যাচারী হিসেবে গণ্য করা হয় : জমইয়াতে হিযবুল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি ঃ

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন ছাহেবের আহবানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্দ্যোগে কুখ্যাত নেতানিয়াহুর ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল টাউনহল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ, মানবন্ধন ও কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ ছাহেবের সভাপতিত্বে বক্তাগণ ফিলিস্তিনে বর্বরোচিত হামলা, গণহত্যা, শিশু হত্যা, আশ্রয়কেন্দ্র, মসজিদ ও হাসপাতালে বোমা নিক্ষেপ করে মুসলিম নিধন করার জন্য নেতানিয়াহুকে দুনিয়ার সবচেয়ে ঘৃনিত, কুখ্যাত, কুলাঙ্গার ও অত্যাচারী হিসেবে গণ্য করা হয়।
এছাড়াও অত্র সমাবেশ থেকে যুদ্ধ বিরতির নামে অশুভ পরিকল্পনা করে নিরীহ মানুষ হত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে তার ফাঁসি কার্যকর করা, ইসরাইলি পন্য বর্জন করা, এ মূহুর্ত থেকে যুদ্ধ বন্ধ করা এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘকে উদাত্ত আহবান জানানো হয়। একই সাথে অভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সমগ্র বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানানো হয়।
বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লা (মহাসচিব) ড. সাইয়েদ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনিয়ার মুদীর মুফতি মোঃ মাহমুদুম মুনীর হামীম, সিনিয়র নায়েবে নাজেমে আ’লা মাওলানা নেছার উদ্দিন খান, বরিশাল জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মুফতি মোঃ দেলওয়ার হোসেন, বাঘিয়া আল-আমিন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব খান, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মোঃ আবু ওয়াক্কাস, বাংলাদেশ যুব হিযবুল্লাহর বরিশাল জেলার আহবায়ক মাওলানা মোঃ শিহাবুদ্দীন, মাওলানা মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD