1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

ভালুকার গ্রীণ অরণ্য পার্কে ময়মনসিংহ বিভাগের টুরিস্ট পুলিশ প্রধানের পরিদর্শন: মুগ্ধতা প্রকাশ ও সহায়তার আশ্বাস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পঠিত

ভালুকার গ্রীণ অরণ্য পার্কে ময়মনসিংহ বিভাগের টুরিস্ট পুলিশ প্রধানের পরিদর্শন: মুগ্ধতা প্রকাশ ও সহায়তার আশ্বাস

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগের নবনিযুক্ত টুরিস্ট পুলিশ প্রধান মোঃ নাইম হাসান, জেলা প্রধান মোঃ শফিকুর রহমান (পিপিএম) সহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। ০৯ এপ্রিল (বুধবার) ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে অবস্থিত “গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্ট” পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, শৃঙ্খলিত ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং পার্কের দৃষ্টিনন্দন নান্দনিক সৌন্দর্যে অভিভূত হয়ে টুরিস্ট পুলিশ প্রধান পার্কটিকে “এই অঞ্চলের সবচেয়ে নিরিবিলি ও নান্দনিক পর্যটনকেন্দ্র” বলে উল্লেখ করেন। তিনি এই পার্কটিকে সার্বক্ষণিক সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সারাদেশের প্রায় সকল পার্ক পরিদর্শনের অভিজ্ঞতা,অনুভূতি আন্তরিক ভাবে শেয়ার করেন।

এ সময় তিনি পার্কের সার্বিক উন্নয়ন ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

পরিদর্শন শেষে টুরিস্ট পুলিশ প্রধান ও তার টিমের সদস্যদের পক্ষ থেকে গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্ট কর্তৃপক্ষকে ক্যালেন্ডার ও ডায়েরি উপহার দেওয়া হয়। পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকেও টুরিস্ট পুলিশ প্রধানকে সম্মাননা স্মারক হিসেবে একটি আকর্ষণীয় ডায়েরি উপহার প্রদান করা হয়।

গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্টের সম্মানিত চেয়ারম্যান হাজী শহীদুল ইসলাম শহীদ সাহেব, টুরিস্ট পুলিশ প্রধান ও তার টিমের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই ধরণের উচ্চপদস্থ ব্যক্তিদের আগমন আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি আমাদের পার্কের মানোন্নয়নে উৎসাহব্যঞ্জক। আমরা অঙ্গীকার করছি এই পার্ককে আরও আধুনিক, পর্যটনবান্ধব ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখবো।”

পরিদর্শনের পুরো সময়জুড়ে এক আবেগঘন, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। স্থানীয় পর্যটনপ্রেমীদের মাঝেও এই পরিদর্শন এক বিশেষ উদ্দীপনার সৃষ্টি করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD