1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

সাংবাদিক সরকারি কর্মকর্তা সাধারণ জনগণের উপরে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

সাংবাদিক সরকারি কর্মকর্তা সাধারণ জনগণের উপরে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিক, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাধারণ জনগণের উপরে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ।

আওয়ামী লীগের দোসর গোদাগাড়ী উপজেলার বর্তমান ইউএনও ফয়সাল আহমেদের রাইট হ্যান্ড খ্যাত উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনার যোগসাজশে স্থানীয় সাংবাদিক দৈনিক জণকন্ঠ পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি মো: অলিউল্লাহ ও সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এই  মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেন গোদাগাড়ী উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ ।

মঙ্গলবার (৮ এপ্রিল)  দুপুরে গোদাগাড়ী উপজেলার সাংবাদিক ও সাধারণ জনগণের উদ্যোগে গোদাগাড়ী উপজেলার প্রধান গেট সংলগ্ন ও উপজেলা প্রশাসনিক ভবনের সামনে  মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাসহ সমাজের অনিয়ম তুলে ধরায় সাংবাদিকরা হামলা মামলার শিকার হয়। তেমনি করে গত ১ মার্চ গোদাগাড়ী মডেল থানায় ও ৬ এপ্রিল রাজশাহীর আদালতে পৃথক ২ টি মামলা করে উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনা। গত ২৭ ফেব্রুয়ারী হাফিজুর রহমান কাজের মেয়ে রুবিনার সাথে জনতার হাতে আটক হয়।

এ বিষয়ে সাংবাদিক অলিউল্লাহ স্থানীয় সাংবাদিক  সহ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা নিউজ প্রকাশ করেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আটকের ঘটনার ভিডিও প্রকাশ করেন সাধারণ জনগণ। এতেই ক্ষিপ্ত হয়ে গোদাগাড়ী উপজেলার প্রশাসনের পরামর্শে মামলা করেন তারা।আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার,  ইউএনও ফয়সাল আহমেদ ও চরিত্রহীন কর্মকর্তা হাফিজুরের অপসারণের দাবী জানাচ্ছি। সেই সাথে এ সমস্ত মিথ্যা মামলার প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক উপচার পত্রিকার মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ,আমার দেশ পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম, কালবেলার সাংবাদিক জামিল আহমেদ , সংগ্রাম পত্রিকার সাংবাদিক আব্দুল খালেক, সময়ের আলো পত্রিকার সাংবাদিক আবু তাহের, মানবকণ্ঠের সাংবাদিক মানিক হোসেন,নববাণীর সাংবাদিক মনিরুল ইসলাম,  জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ, শানশাইন পত্রিকার শাহলাল , ও দৈনিক নয়া কণ্ঠের গোদাগাড়ী প্রতিনিধি মোঃ মুরাদ হোসেন সহ স্থানীয় জনসাধারণ।

উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলার উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনা গত ২৭ ফেব্রুয়ারী আনুমানিক বিকেল ৫:৩০ মিনিটে উপজেলার রুপালী ভবনের ২য় তলায় জনতার হাতে আটক হন। এ বিষয়ে নিউজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাদের ভিডিও। এতে ক্ষীপ্ত হয়ে ১ মার্চ একটি মিথ্যা মামলা করেন হাফিজুর। প্রথম অভিযোগে বলা হয় বর্তমান ও সাবেক ইউএনও’র পরামর্শে  অভিযোগ করেন তিনি।পরবর্তী অভিযোগে বলা হয় পরিবারের পরামর্শে।

এছাড়াও হাফিজুরের বিরুদ্ধে ১৮ আগস্ট ২০২৪ সালে ১৭৫৬ নং ডকেটে ঘুষ,দূর্নীতি ও বাঘা -চারঘাটে নারী কেলেঙ্কারির অভিযোগ দেওয়া হয় রাজশাহী জেলা প্রশাসক বরাবর। এই বিষয়ে জেলা প্রশাসক রাজশাহীর সাথে   মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD