1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

“মার্চ ফর প্যালেস্টাইন” শ্লোগাণে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র-জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর এলাকার শান্তির মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রবেশ দ্বার বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

ঘন্টাব্যাপি চলা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্র নেতা মামুন খান, কেন্দ্রিয় নেতা মনিরুল ইসলাম মনির, রবিউল ইসলাম, হেলাল উদ্দিন শেখ নাসিম, মাহিন খান, সাব্বির আহমেদ, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নওসেবা নওরিন নেহা প্রমুখ।

বক্তারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীতায় ইসরায়েল নামক একটি কলঙ্কিত রাষ্ট্রের জঙ্গীরা হামলা চালাচ্ছে মুসলিমদের প্রাণের স্পন্দন ফিলিস্তিনে। তারা সেখানে নিরিহ মুসলিম জনতার ওপর নির্বিচারে বোমা বিষ্ফোরণ করে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। ক্ষুধার্ত শিশুরা সেই ধ্বংশাবশেষের মধ্যেই খাবার খুঁজছে। না খেয়ে রাত্রি যাপন করছেন হাজার হাজার ফিলিস্তিনি নারী-শিশু-বৃদ্ধরা। মসজিদে আযান দিতে গিয়ে ইসরায়েলের বোমা বিষ্ফোরণে মোয়াজ্জিনসহ মৃত্যুবরণ করেছেন ফিলিস্তিনি মুসুল্লি। এতে বিশে^র বিবেকবান মানুষ উদ্বেগ প্রকাশ করলেও, কান্না করলেও বিশ^ নেতারা রয়েছেন চুপ। কিন্তু বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশের বর্বর ইসরায়েলীদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করার সামর্থ না থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের সাথে এক কাতারে দাঁড়িয়ে জিহাদ করার শক্তি রয়েছে। আর তাই ইসরায়লী পণ্য বর্জণ করে অতি দ্রুত ফিলিস্তিনের মুসলিম জনগণের পক্ষ নিয়ে বর্বর ইসরায়লীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য বিশে^র মুসলিম দেশগুলোর প্রধানদের প্রতি আহ্বান জানান বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD