1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থীরা। নরসিংদীর পাঁচ আসনেই বিপুল ভোটে বিএনপি প্রার্থীরা বিজয়ী। ৪৭ নওগাঁ -২ আসনে নতুন মুখ ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী। বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান। আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম। রাজশাহী-৩ আসনে প্রথম ভোট দিলেন দাড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ। রাজবাড়ীর দুই আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।    বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড।

নওগাঁয় মন্দির ভাঙার অভিযোগ আটক-১  ঘটনা সাজানো বলছে পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

নওগাঁয় মন্দির ভাঙার অভিযোগ আটক-১  ঘটনা সাজানো বলছে পুলিশ

মোঃ-হাবিবুর রহমান নওগাঁ  ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নে গাছের গুঁড়ি লুট ও মন্দির ভাঙার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, গাছের গুঁড়ি লুটের ‘সত্যতা’ পেলেও মন্দিরে হামলার ঘটনা তাদের কাছে ‘সাজানো’ মনে হচ্ছে। ঘাসিয়ারা গ্রামের এ ঘটনায় ফজলুর রহমান বুলেট নামে একজনকে আটক করার তথ্য দিয়েছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা। ঘাসিয়াড়া সর্বজনীন শিব, দুর্গা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মণ্ডলের অভিযোগ, প্রায় চার মাস আগে তিনি নিজের জমির ২২৫টি মেহগনি গাছ কেটে গুঁড়ি করে মন্দিরের পাশে রাখেন। শুক্রবার সন্ধায় প্রায় ২০০ ব্যক্তি ৩০ থেকে ৪০ ‘ভটভুটি’ নিয়ে এসে হামলা চালায়। “তারা মন্দির ও মূর্তি ভাংচুরের পাশাপাশি প্রায় ২০ লাখ টাকার গুঁড়ি লুট করে পালিয়ে যায়।”হামলায় ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের ফজলুর রহমান বুলেট, বিনোদপুর গ্রামের আমজাদ মেম্বার, নাসির উদ্দীন ও ঘাসিয়াড়া গ্রামের গৌউর চন্দ্র মণ্ডল নেতৃত্বে দেন বলে অভিযোগ দ্বিজেন্দ্রনাথের। মন্দির ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে ফজলুর রহমান বুলেট বলেন, গাছের গুঁড়িগুলো তাদের জমি থেকে কেটে এনে সেখানে রাখা হয়েছিল। লোকজন সঙ্গে নিয়ে তিনি সেগুলো নিয়ে এসেছেন। ওসি শাহীন রেজা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সতত্যা পাওয়া গেছে। “কিন্তু মন্দির বা প্রতিমা ভেঙেছে- এমন তথ্য-প্রমান প্রাথমিকভাবে পাওয়া যায়নি। এটা প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অভিযোগ হতে পারে। আবার গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কা লেগেও ঘটতে পারে। তদন্তে সব কিছু জানা যাবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD