1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পঠিত

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজশাহী ব্যুরো 

আজ ২২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৯ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা: মাহবুবা খাতুন।

সভায় প্রধান অতিথি হিসেবে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য উন্নয়ন ও পেশাগত সুরক্ষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নারীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা জরুরি, যাতে তারা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।

সভায় সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর সম্মানিত কমান্ডান্ট কামরুন নাহার।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামিমা নাসরিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা ও আরএমপির কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD