1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ চাঁদপুর বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জায়গা নির্ধারণে চলছে পরিদর্শন সাতকানিয়ায় ৬ মোটরসাইকেলে ১২ ডাকাতের হানা: ইউপি সদস্যের বাড়িতে লুটপাট, গুরুতর আহত ১; ঝিনাইদহে অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের ভরসা প্লাবন: বিতরণ করছেন চিকিৎসা ও মানবিক সহায়তা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন ৩৩ সদস্যের কার্যকরী কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন ঢাকা রাজধানীতে মোহাম্মদপুর আবারো কিশোর গ্যাং অত্যাচার উৎপাত দিন দিন জাগান দিচ্ছে ঝিনাইদহে ৯০ দিনে ৯০ জনের আ/ত্মহ/ত্যা বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও।

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৯৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঊষার আলো ফাউন্ডেশন’
২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও।

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় মানুষদের কাছ থেকে ঋণের প্রলোভন দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাইদুল ইসলাম বলেন, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে বলা হয়। তিনি এই ঋণের প্রলোভন ৮৫ হাজার ৫০০ টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ।

তিনি আরও বলেন তার মতো অনেকের ঋণের প্রলোভনে পড়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। ভবনের মালিক প্রান্তি সুলতানা বলেন, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে, চুক্তিপত্র পরে সরবরাহের প্রতিশ্রুতি দেয়। হঠাৎ করেই তারা রাতের অন্ধকারে অফিস তালা দিয়ে পালিয়ে গেছে।

ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয়দানকারী মোঃ রুবেল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমি গত রবিবারে জানতে পেরেছি যে, ‘উষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এ উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। তাদের কাগজপত্র জমা দিতে বলি, তারা দুই দিনের মধ্যে দেওয়ার কথা বলে। আজ জানতে পারলাম তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD