1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১, উদ্ধার মোটরসাইকেল ও নগদ টাকা হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। রৌমারীতে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন রৌমারীতে জোরপূর্বক ঘর দখল ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন সুন্দরবনের কু’খ্যা’ত ডা’কাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা গাইবান্ধার লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নওগাঁয় ২৫০ জন হাফেজকে সংবর্ধনা দিল ছাত্র শিবির

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পঠিত

নওগাঁয় ২৫০ জন হাফেজকে সংবর্ধনা দিল ছাত্র শিবির

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবর্ধনা হিসেবে হাফেজদেরকে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম।ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়তের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। 

এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছন তারা। সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সামনে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা, কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে যার জন্য আজকের এ আয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD