1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০২ বার পঠিত

আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শ্লোগান নিয়ে আমতলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শনিবার সকালে এক আলোচনা সভার আযোজন করে। দিবসটি পালনে এন এসএস, ওয়ার্ল্ড ভিশন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও এফএইচ সহযোগিতা করে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসনের সভাপতিত্বে সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ, সাংবাদিক জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার, আমতলী পৌর জামাতে ইসলামীর সভাপতি মো. নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল আহম্মেদ তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার ও এনএসএস এর ফেরদৌসি আক্তার প্রমুখ।
এছাড়া এনএসএস ওয়ার্ল্ড ভিশন আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী ইউনিয়ন পরিষদে কার্যালয়ে এনএসএস এর প্রোগ্রাম অফিসার মৃদুল সরকারের সভাপতিত্বে, হলদিয়া ইউনিয়নের চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া বেগমের সভাপেিত্বে এবং আমতলী এনএসএস লোকজ প্রশিক্ষন কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সভাপতিত্বে পৃথক তিনটি আলোচন সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার বলেন, এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভায় উপস্থিত সবাই বাল্য বিবাহ নারী নির্যাতন বন্ধ এবং মাদকে না বলার শপথ গ্রহন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD