1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে ভিবিডি-এর উদ্যোগ: বালিয়াকান্দিতে বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে ভিবিডি-এর উদ্যোগ: বালিয়াকান্দিতে বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

মো : শারীদ মোল্ল্যা সহ-বার্তা সম্পাদক : 

‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি) জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যুব শাখা হিসেবে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ভিবিডি একটি বিশেষ প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে, যার মূল লক্ষ্য ছিল তরুণদের সক্ষমতা বৃদ্ধি। দিনব্যাপী এই সেশনে দুটি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়: ‘মাই ভয়েস মাই চয়েস’ এবং ‘সমতায় তারুণ্য’।

সেশনে সচেতন নাগরিক হিসেবে সমাজে গড়ে ওঠা, নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য, প্রজেক্ট ডিজাইন, অনলাইন নিরাপত্তা, এবং নারী ও পুরুষের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রজেক্ট ডিজাইনের মাধ্যমে কিভাবে উপজেলাকে আরও উন্নয়ন করা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়। তরুণ সমাজ কিভাবে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে, সে সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

ভিবিডি সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, এবং উপজেলা পর্যায়ে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এই সেশনের আয়োজন করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD