1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে প্রকাশ‍্যে চাপাতি দিয়ে হত‍্যা চেষ্টার মামলায় দু’জন গ্রেফতার, হত‍্যা চেষ্টায় ব‍্যবহৃত অস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

গোয়ালন্দে প্রকাশ‍্যে চাপাতি দিয়ে হত‍্যা চেষ্টার মামলায় দু’জন গ্রেফতার, হত‍্যা চেষ্টায় ব‍্যবহৃত অস্ত্র উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে মাসুদ মোল্লাকে কুঁপিয়ে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. রিয়াজ (২৫) এর স্বীকারোক্তির ভিত্তিতে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজগামী পৌর ঈদগাহের পাশে পাকা বাউন্ডারির ফাঁকা অংশের ধুলোর মধ‍্য থেকে হত‍্যা চেষ্টায় ব‍্যবহৃত অস্ত্র উদ্ধার এবং হত‍্যা চেষ্টার অপর দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, উভয়ই গোয়ালন্দ উপজেলার পৌর ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়ার মৃত সাত্তার মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা (৩৫) ও মো. মিজান মোল্লা (৪০)।

আহত মাসুদ সরদার পৌর শহরের ৯ নং ওয়ার্ড এবাদুল্লা মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, জেলা পুলিশ গুরুত্বপূর্ণ অপরাধ দমন ও অপরাধীদের শনাক্তকরণে সর্বদা সচেষ্ট। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মো. রুস্তম আলী ও তার সংগীয় ফোর্স ২ মার্চ ভোর রাত ৪ ঘটিকার সময় রাজবাড়ী সদর আহলাদীপুর এলাকা থেকে দেশব্যাপী আলোচিত হত্যাচেষ্টা মামলার অন‍্যতম দুজন আসামী মিজান ও নাজমুলকে গ্রেপ্তার করে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD