1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৮ জন। 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৮ জন। 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত অমিত হাসান (৩০), নূর মোহাম্মদ মারুফ (২৩), নাহিদা আক্তার শ্যামলী (৪২) ও মো: মাসেদুল হাসান সোহাগ (৩৫)।

আওয়ামীলীগ কর্মী অমিত হাসান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া জোতমহেশ এলাকার মৃত আরিফের ছেলে, নূর মোহাম্মদ একই থানার রামচন্দ্রপুর মীরের চক এলাকার মো: কবির হোসেনের ছেলে, নাহিদা আক্তার মতিহার থানার কাজলা বিলপাড়া এলাকার মাসাদুজ্জামান মাসুদের স্ত্রী এবং শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD