1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি গ্রেফতার বাউফলে দীর্ঘ ৭-৮ বছরের জনদুর্ভোগের অবসান: ৪৫০ ফুট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ পটিয়া প্রজ্জ্বলিত মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুসাকের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মীর মোরসালিম ও সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লচাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠ পবিপ্রতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক ও সত্রাসমুক্ত সমাজ গড়তে হবে– আনিসুর রহমান আনিস যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের

চাঁদপুর পরিবার, রাবি’র নবীন বরণ ও প্রবীণ বিদায়, নতুন কমিটির নেতৃত্বে সাইফুর-সুমি

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৮ বার পঠিত

‘চাঁদপুর পরিবার, রাবি’র নবীন বরণ ও প্রবীণ বিদায়, নতুন কমিটির নেতৃত্বে সাইফুর-সুমি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের অরাজনৈতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সংগঠন ‘চাঁদপুর পরিবার, রাবি’-এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রবীণদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সমাপনীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাইফুর রহমান সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমি পোদ্দার সাধারণ সম্পাদক মনোনীত হন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

এর আগে, সংগঠনটির সভাপতি ইকরাম-উল কবির ইমনের সভাপতিত্বে এবং আশিক ওয়ালীউল্লাহ ও আবু ছালেহ শোয়েব-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে চাঁদপুর থেকে আগত নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্রের মাধ্যমে বিদায় জানানো হয়। সবশেষে নানা আয়োজন ও খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য রবিউল আলম রবি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নুরুল ইসলাম নিপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক রাকিব পাটোয়ারী, সায়ন সাহা ও জোবাযের আহম্মদ রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা নতুন কমিটি, নবীন ও প্রবীণদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এদিকে নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মো. নাঈম হোসেন, মো. ইসমাইল হোসেন রনি।
যুগ্ম-সাধারণ সম্পাদক: নাফিউল ইসলাম, আমিনা আমরিন। সাংগঠনিক সম্পাদক: রাশেদ মিয়া, মঞ্জুমা আক্তার পিংকি ও
সহ-সাংগঠনিক সম্পাদক: জাফর আহমেদ।
কোষাধ্যক্ষ: আশিক ওয়ালীউল্লাহ ও
সহকারী কোষাধ্যক্ষ: সাব্বির হোসাইন, শাহ-পরান ও সাঁদ বিন জাহিদ।
প্রচার সম্পাদক: ওয়াহিদুল হাসান ও সহকারী প্রচার সম্পাদক: আবু ছালেহ শোয়েব, তাসনিয়া আক্তার ও ইয়াজ উদ্দিন রাকিব।

উল্লেখ্য, ‘এসো মিলি মাটির টানে’—স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের কিছু তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ২০১২ সালের ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা চাঁদপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, মেধাবিকাশমূলক প্রতিযোগিতা ও নবীন শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে। নবনির্বাচিত কমিটি সংগঠনের ভ্রাতৃত্ববোধ ও সৃষ্টিশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD