1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

দ্বীনদার-পরহেজগার মানুষ গড়তে ছারছীনার অবদান অনন্য:  ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পঠিত
দ্বীনদার-পরহেজগার মানুষ গড়তে ছারছীনার অবদান অনন্য:  ছারছীনার পীর ছাহেব।

প্রেস বিজ্ঞপ্তি ঃ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা বিভিন্ন সময় যে সকল আমল করি উক্ত আমলসমূহের লক্ষ্য-উদ্দেশ্য হল পরহেজগারি ও দ্বীনদারি। পরহেজগারি ও দ্বীনদারি হল দ্বীন ইসলামের ভিত্তিসমূহের একটি অন্যতম ভিত্তি ও খুটি। তাকওয়া, পরহেজগারি ও আল্লাহ রাব্বুল আলামীন এর ভয় ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যায় না। দ্বীনদারি আমাদের অন্তরকে যাবতীয় নাপাকী-অপবিত্রতা থেকে পবিত্র করে এবং বিভিন্ন ধরনের মানবিক ব্যাধি যেমন- হিংসা-বিদ্বেষ, পরশ্রিকাতরাতা ইত্যাদি হতে মুক্ত করে। পরহেজগারি ও দ্বীনদারি ব্যাতীত পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এককথায় দ্বীনদারি ও পরহেজগারি ছাড়া ঈমান, ফল ছাড়া বৃক্ষের মত। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া ছারছীনা দরবার শরীফ দ্বীনদার-পরহেজগার মানুষ গড়ার ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলছে। যার ধাাবাহিকতা আজও বিশ^ব্যাপী বিদ্যমান।

গতকাল বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ দ্বিতীয় ছারছীনা খ্যাত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিনদিনব্যাপী ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন বাদ মাগরীব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ ড. মুফতি মাওলানা মোঃ কাফিলুদ্দীন সরকার ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমূখ।

আজ বাদ জুময়া হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষ করে এলাকার মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD